আম্র, ব্রাহ্মণভোজনে লাগে বটে, কিন্তু সকল পাতে সমান পড়ে না। অমুক জেলায়…

PYQ BPSC TRE (Classes 1-8) 2024

আম্র, ব্রাহ্মণভোজনে লাগে বটে, কিন্তু সকল পাতে সমান পড়ে না। অমুক জেলায় ব্রাহ্মণেরা হাত গুটাইয়া বসিয়া আছে, ওদিকে টক আম পড়িয়াছে। যেদিকে ভাল আম পড়িয়াছে-সেদিকে বড় হুস হাস্ শব্দ শুনিতেছি-কর্মকর্তা ক্ষীরে কুলাইতে পারেন না। সকলে আম্র খাইতে জানে না। সদ্য গাছ হইতে পাড়িয়া এ ফল খাইতে নাই। ইহা কিয়ৎক্ষণ সেলাম জলে ফেলিয়া ঠাণ্ডা করিও- যদি যোটে তবে সে জলে একটু খোসামোদ বরফ দিও বড় শীতল হইবে। তার পরে ছুরি চালাইয়া স্বচ্ছন্দে খাইতে পার।

স্ত্রীলোকদিগকে লৌকিক কথায় কলা গাছের সহিত তুলনা করিয়া থাকে। কিন্তু সে গাছের কথা। কদলী ফলের সঙ্গে ভুবনমোহিনী জাতির আমি সৌসাদৃশ্য দেখি না। স্ত্রীলোক কি কাঁদি কাঁদি ফলে ? যাহার ভাগ্যে ফলে ফলুক-কমলাকান্তের ভাগ্যে ত নয়। কদলীর সঙ্গে কামিনীগণের এই পর্যন্ত সাদৃশ্য আছে যে, উভয়েই বানরপ্রিয়। কামিনীগণের এ গুণ থাকিলেও কদলীর সঙ্গে তাঁহাদিগের তুলনা করিতে পারি না। পক্ষান্তরে কতকগুলি কটুভাষী আছেন, তাঁহারা ফলের মধ্যে মাকাল ফলকেই যুবতীগণের অনুরূপ বলেন। যে বলে সে দুর্ম্মুখ-আমি ইঁহাদিগর ভৃত্য স্বরূপ ; আমি তাহা বলিব না। আমি বলি, রমণীমণ্ডলী এ সংসারের নারিকেল। নারিকেলও কাঁদি কাঁদি ফলে বটে, কিন্তু (ব্যবসায়ী নহিলে) কেহ কখন কাঁদি কাঁদি পাড়ে না। কেহ কখন দ্বাদশীর পারণার অনুরোধে, অথবা বৈশাখ মাসে ব্রাহ্মণসেবার জন্য একটি আধটি পাড়ে। কাঁদি কাঁদি পাড়িয়া খাওয়ার অপরাধে যদি কেহ অপরাধী থাকে, তবে সে কুলীন ব্রাহ্মণেরা। কমলাকান্ত কখন সে অপরাধে অপরাধী নহে।

ব্রাহ্মণভোজনে আম্র কেন প্রয়োজন ?

  1. A.

    আম্র খাওয়া একটি সামাজিক রীতি

  2. B.

    আম্র খাওয়া ব্রাহ্মণদের প্রিয়

  3. C.

    আম্র পূজার অঙ্গ হিসেবে

  4. D.

    উপরিউক্তগুলির মধ্যে একের থেকে অধিক

  5. E.

    উপরের কোনোটিই নয়

Sign up free to check your answer

Sign up free

Explore the full course: Bpsc Tre 4 Primary Teacher Class 1 5

Loading lesson…