নির্দেশ (প্রশ্নসংখ্যা B-9 থেকে B-18) নিচে দেওয়া অনুচ্ছেদ দু’টি পাঠ করে বহ…
PYQ BPSC TRE (Classes 1-8) 2024
নির্দেশ (প্রশ্নসংখ্যা B-9 থেকে B-18) নিচে দেওয়া অনুচ্ছেদ দু’টি পাঠ করে বহ বিকল্পীয় প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো :
অনুচ্ছেদ - 1
কুণ্ঠিত হইয়া যেই জিজ্ঞাসা করিলাম, কি জাতের মড়া - তুমি ছোঁবে ? ইন্দ্র সরিয়া আসিয়া একহাত তাহার ঘাড়ের তলায় এবং অন্য হাত হাঁটুর নীচে দিয়া একটা শুষ্ক তৃণখণ্ডের মত স্বচ্ছন্দে তুলিয়া লইয়া কহিল, নইলে বেচারাকে শিয়ালে ছেঁড়া-ছিঁড়ি করে খাবে ! আহা ! মুখে এখনো এর ওষুধের গন্ধ পর্যন্ত রয়েচে রে ! বলিয়া নৌকার যে তক্তাখানির উপর ইতিপূর্বে আমি শুইয়া পড়িয়াছিলাম, তাহারই উপর শোয়াইয়া নৌকা ঠেলিয়া দিয়া নিজেও চড়িয়া বসিল। কহিল, মড়ার কি জাত থাকে রে ?
আমি তর্ক করিলাম, কেন থাকবে না ?
ইন্দ্র কহিল, আরে এ যে মড়া ! মড়ার আবার জাত কি ? এই যেমন আমাদের ডিঙিটা - এর কি জাত আছে ? আমগাছ, জামগাছ যে কাঠেরই তৈরি হোক - এখন ডিঙি ছাড়া একে কেউ বলবে না - আমগাছ, জামগাছ - বুঝলি না ? এও তেমনি।
‘ডিঙি’ – শব্দটি কোন ধরনের শব্দ
- A.
ফারসি শব্দ
- B.
দেশি শব্দ
- C.
আরবি শব্দ
- D.
উপরোক্তগুলির মধ্যে একের থেকে অধিক
- E.
উপরের কোনোটিই নয়
Sign up free to check your answer
Sign up freeExplore the full course: Bpsc Tre 4 Middle Teacher Class 6 8 English
Loading lesson…

